কর্তব্যপালন করতে গিয়ে প্রাণ হারালেন এক তরুণ সিভিক ভলেন্টিয়ার
দি নিউজ লায়ন ; কর্তব্যপালন করতে গিয়ে প্রাণ হারালেন এক তরুণ সিভিক ভলেন্টিয়ার।এই ঘটনায় শোকের ছায়া পূর্ব বর্ধমানের গলসী থানার রামপুর এলাকায়। এর জেরে এলাকায় উত্তেজনার পাশাপাশি আধ ঘন্টা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধও হয়। পুলিশ জানিয়েছে, পুরষার হাসপাতাল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বর্ধমানের দিক থেকে একটি ট্রাক দুর্গাপুরের দিকে যাচ্ছিল।
সে সময় পুরষা হাসপাতাল মোড়ের কাছে এক যাত্রী বোঝাই বাস সামনে ছিল। মোড়েই দুটি ট্রাক দাঁড়িয়ে থাকাতে যাত্রী বোঝাই বাসটি তাদের ওভারটেক করছিল। সে সময় বাসটিকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার মান্তু দাঁকে (৩০) পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রামপুর গ্রামের বাসিন্দা মান্তু গলসি থানারই সিভিক ভলেন্টিয়ার। ঘটনার তদন্ত করছে গলসী থানার পুলিশ।

Post a Comment